সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুমাইয়া শেহতাজ।।

সাজানো পরিপাটি ঘর কার না ভালো লাগে। সারাদিনের কর্মব্যস্ততার পর বাসায় ফিরে যদি দেখেন আপনার ঘরটি এলোমেলো হয়ে আছে, তখন এটি আপনার প্রশান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। তাই গুছিয়ে রাখুন আপনার ঘরটি। ঘর হোক আপনার মনের মতো। জেনে নিন ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস-

এক- প্রথমে পরিকল্পনা করে নিন: আপনার ঘরে কোথায় কোন জিনিস রাখতে চান। এতে সহজেই গুছিয়ে নিতে পারবেন আপনার ঘর। সবার আগে গুছিয়ে নিতে পারেন আপনার শোবার ঘর।

দুই- আপনার ঘরের আলমারিটা গুছিয়ে নিন: কাপড়গুলো এমনভাবে গুছিয়ে রাখুন যেন প্রয়োজনের সময় খুঁজতে না হয়, সহজেই পাওয়া যায়। এ ক্ষেত্রে ছোট জিনিসগুলো রাখতে পারেন ড্রয়ারে। নিত্যদিনের ব্যবহার্য কাপড়গুলো আলাদা করে রাখুন এবং কোনো অনুষ্ঠানে পরার কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে আলাদা করে রাখতে পারেন।

তিন- গুছিয়ে নিন আপনার ড্রেসিং টেবিলটি: প্রয়োজনীয় জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে বাকি জিনিসগুলো ড্রয়ারে রেখে দিন। এতে আপনার ড্রেসিং টেবিলটি থাকবে গোছানো।

চার- জিনিস ফাঁকা ফাঁকা রাখুন: আপনার ঘরের আসবাবগুলো গোছনোর সময় একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করুন। এতে ধুলো-বালি সহজে পরিষ্কার করতে পারবেন।

পাঁচ- জুতার র‌্যাক: জুতার র‍্যাক গোছানোর ক্ষেত্রে আলাদা আলাদা তাকে জুতাগুলো সাজিয়ে রাখুন। যেমন- আফিসে পরার জুতা আলাদা তাকে রাখুন। তেমনি বাইরে পরার জুতাও আলাদা করে গুছিয়ে রাখুন। যেন প্রয়োজনে সহজেই এগুলো হাতের কাছে পান।

ছয়- রান্নাঘর গোছানোর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন: কেবিনেটের মধ্যে হাড়ি-পাতিলগুলো সাজিয়ে রাখতে পারেন। আলাদা আলাদা বক্সে রাখতে পারেন মসলা। কেবিনেটের সামনের দিকের ড্রয়ারে রাখতে পারেন প্রতিদিনের ব্যবহারের বাসনপত্র।

পরিষ্কার ও গোছানো ঘর পেতে খুব সহজেই এভাবে গুছিয়ে নিতে পারেন আপনার ঘর। এতে আপনার সময় আপচয় কম হবে, অন্যদিকে আপনি পাবেন একটি পরিষ্কার গোছানো ঘর।

-কেএল/কাউসার লাবীব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ