বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়েছে নাইজেরিয়ায় অপহৃত ৩৪৪ স্কুলছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে মুক্তি পেয়েছে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক বিদ্যালয় থেকে অপহৃত ৩৪৪ জন স্কুলছাত্র। তবে বোকো হারাম এই ছাত্রদের অপহরণ করেছিল কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে এ জানায় গত ১১ ডিসেম্বর নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা প্রদেশের কানকারা শহরের একটি সরকারি আবাসিক স্কুল থেকে অপহরণ করা হয়েছিল ওই স্কুলছাত্রদের। পরে বোকো হারাম এই অপহরণের দায় স্বীকার করেছিল। তবে তারাই অপহরণ করেছিল, নাকি অন্য কেউ এই কাজ করেছে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে সরকারি কর্তাদের মনে।

কানকারা শহরের ওই আবাসিক স্কুলে যখন হানা দেয়, তখন সেখানে আটশর বেশি ছাত্র ছিল। অনেকেই পাশের জঙ্গলে পালিয়ে যায়। আর ৩৪৪ জন ছাত্রকে ধরে নিয়ে যায় তারা। কাটসিনার গভর্নর মাসারি জানিয়েছেন, পাশের রাজ্যে গিয়ে অধিকাংশ ছাত্রকে মুক্তি দিয়েছে। তাদের এখন ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। তারপর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি টুইট করেছেন, ‘গোটা দেশ খুবই উদ্বেগের মধ্যে ছিল। এখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গভর্নর মাসারি, গোয়েন্দা, সেনা ও পুলিশের কাছে আমরা সবাই কৃতজ্ঞ।’

এদিকে ছাত্রদের মুক্তির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিয়ো আসে। ভিডিয়োতে বোকো হারামের কিছু সদস্যকে অপহৃত স্কুল ছাত্রদের সঙ্গে দেখা গেছে সেখানে শিক্ষার্থীরা অনুরোধ করছে নিরাপত্তা বাহিনী যেন এলাকা ছেড়ে চলে যায়। স্থানীয় সংবাদপত্র কাটসিনা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সঙ্গে অপহরণকারীদের চুক্তি হয়। তারপর ছাত্রদের ছেড়ে তারা পালায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ