রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে: মাওলানা জুনাইদ আল হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৩ বছর। শতবর্ষী একজন শীর্ষ আলেমের স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে দায়েরকৃত চক্রান্তমূলক মিথ্যা মামলা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন মাওলানা জুনাইদ আল হাবিব। তার বরাতে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লামা শাহ্ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছিল এটি একটি মীমাংসিত বিষয়। এটা নিয়ে দীর্ঘদিন পর আজ নতুনভাবে মামলা দায়ের করা জাতির কাছে প্রত্যাখ্যাত হওয়া জনবিচ্ছিন্ন কিছু ব্যক্তির ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। কেননা  আহমদ শফীর ইন্তেকালের পর পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মাওলানা ইউছুফ এবং হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষকরা ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে জানিয়েছিলেন। অথচ একটি কুচক্রিমহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, ওই মহল আহমদ শফীর জীবদ্দশায় তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। তাকে ব্যবহার করে নিজেদের হীন স্বার্থ হাসিল করতে গিয়ে তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বর্তমানে তারা আলেমদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চাচ্ছে।

তিনি আরো বলেন, অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহার না করলে এবং মামলায় কাউকে হয়রানি করা হলে পরামর্শ সাপেক্ষে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ