বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনায় ওমরা পালন করলেন ১০ লাখ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের নারী উন্নয়ন বিভাগের সূত্রে সৌদি গেজেটের খবরে জানাগেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সাতমাসের বেশি সময় বন্ধ থাকার পর ৪ অক্টোবর (২০২০) সীমিত পর্যায়ে চালু হয় পবিত্র উমরা। এরপর থেকে গত দুই মাসে ১০ লাখের বেশি নারী পবিত্র উমরা পালন করেছেন।

নারীবিষয়ক প্রশাসনিক উপ-সহকারী প্রধান ড. কেমেলিয়া বিনতে মুহাম্মাদ আল দাদি জানান, ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে উমরা চালুর প্রথম ধাপে ২৬ হাজার ২০৯ জন নারী উমরা পালন করেন। এরপর ১৮ অক্টোবর থেকে শুরু হয় দ্বিতীয় ধাপ। শেষ হয় ৩১ অক্টোবর। আর ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে ৩ লাখ ২৬ হাজার ৬০৩ জন উমরা পালন করেছেন।

এ ছাড়া এই সময়ে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে ইবাদতের জন্য আসেন ৬ লাখ ৬৯ হাজার ৮১৮ জন নারী।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে উমরা পালন বন্ধের বিরল ঘোষণা দেয় সৌদি আরব। এর প্রায় সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে কয়েক ধাপে উমরা চালু করা হয়েছে। করোনার কারণে এ বছর মোট ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়।

এ পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬০ হাজার ৩৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৬০ জনের মতো। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ