বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পরিকল্পনা নেই: তিউনিসিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচেম মেছিছিল। সোমবার ফরাসি গণমাধ্যম ফ্রান্স-টুয়েটিফোরকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি তিউনিসিয়ার আলোচ্যসূচিতে নেই। তিনি জোর দিয়ে বলেন, মরক্কোর সিদ্ধান্তকে সম্মান করে তার দেশ। খবর আল জাজিরা'র।

তিনি বলেন, ‘প্রত্যেকটি দেশের নিজস্ব বাস্তবতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজেদের কূটনৈতিক শিষ্টাচার রয়েছে। যার মাধ্যমে ওই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সবচেয়ে ভালো জিনিসটি বিবেচনা করেন। আমরা মরক্কোর সিদ্ধান্তকে সম্মান করি। মরক্কো আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের আমরা অনেক বেশি ভালোবাসি।’

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর চলতি বছর চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করে মরক্কো। পশ্চিম সাহারায় মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে রাজি হয় মরক্কো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ