শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইসলামবিদ্বেষীরা সরকারকে আলেমদের সাথে সঙ্ঘাতে জড়াতে ভুল প্ররোচণা দিচ্ছে: হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইসলামের আক্বিদা-বিশ্বাস ও বিধানের বিরুদ্ধে গিয়ে পৌত্তলিকতা প্রসারের রাষ্ট্রীয় গোমরাহির পথ পরিহার করার আহ্বান জানানোয় ইসলামবিদ্বেষী একটি অশুভ শক্তি আলেম-উলামা ও তাওহিদী জনতার বিরুদ্ধে মিথ্যাচার, কটূক্তি ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছে।

দেশব্যাপী ওয়াজ-মাহফিলে প্রশাসনিক বাধাদানের ঘটনাও ঘটছে। এর ধারাবাহিকতায় হেফাজত আমীর’সহ দেশবরেণ্য তিন জন আলেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন গতকাল রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ ওয়াজ-মাহফিলে বাধাদান এবং আলেম-উলামাদের বিরুদ্ধে সকল অপপ্রচার বন্ধের জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সুতরাং ধর্মের সঠিক ব্যাখ্যাদান ও গোমরাহীর পথ পরিহারের আহŸান জানানো আলেম সমাজের সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় কর্তব্য। কোন ব্যক্তি বিশেষ, সংগঠন বা সরকার আলেমদের এই কর্তব্য পালনে হস্তক্ষেপ করার বৈধতা রাখে না।

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, আমরা গভীরভাবে লক্ষ্য করছি, গত কিছু দিন ধরে ইসলাম ও দেশবিরোধী একটি অশুভ শক্তি শান্তিপ্রিয় আলেম সমাজ ও তাওহিদী জনতার সাথে গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাদের তৎপরতায় মনে হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাংলাদেশ থেকে ইসলামী চেতনাবোধ উৎখাত ও দেশবিরোধীদের ফায়দা লুটার পথ সুগম করে দিতে চায়। এ বিষয়ে দেশবাসীকে পূর্ণ সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, ভাস্কর্য ইস্যুতে আলেম সমাজ ইসলামের বিধান ব্যাখ্যা করে ভুল পদক্ষেপ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে শরীয়তের ফতোয়া প্রচার করেছেনà¥