বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

ভারতে টিকার জরুরি অনুমোদন চাচ্ছে ফাইজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে নিজেদের তৈরি করোনা টিকার জরুরি অনুমোদন চেয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেক।

একটি সূত্র জানিয়েছে, জরুরি প্রয়োজনে টিকা ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিজিজিআই) অনুমোদন চাওয়া হয়েছে।

সম্প্রতি বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বাহরাইন। এর আগে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাজ্য। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়ে এ ধরনের আবেদন এবারই প্রথম।

দেশটিতে এর মধ্যেই ৯৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ৪ ডিসেম্বর ভারতের কাছে পাঠানো আবেদনে ফাইজারের পক্ষ থেকে দেশটিতে করোনা টিকা বিক্রি এবং সরবরাহের অনুমোদন চাওয়া হয়েছে।

এর আগে বুধবার মার্কিন সংস্থার তৈরি এই টিকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল যুক্তরাজ্য সরকার। একদিন পরে বৃহস্পতিবার দেশে এসে পৌঁছায় ফাইজারের টিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ