বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

টিকা দানে চিকিৎসক ও শিক্ষকদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সপ্তাহের মধ্যেই রাশিয়াজুড়ে বড় পরিসরে করোনার টিকা প্রয়োগ শুরুর নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই নির্দেশনা দেন। এ নির্দেশে তিনি স্পুটনিক ভি টিকা প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসক ও শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন।

মহামারী করোনাভাইরাসের টিকা উদ্ভাবন নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে গত ১১ আগস্ট বিশ্বের প্রথম টিকা হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে অনুমোদনের ঘোষণার পরই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, পরীক্ষায় দেখা গেছে স্পুটনিক ভি টিকা করোনা প্রতিরোধে ৯২ ভাগ কার্যকর।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ