সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নির্ধারিত তারিখে হচ্ছে না দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের মারকাজি ইজতেমা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মারকাজি ইজতেমার তারিখ পরে জানিয়ে দেয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সকল আমির, নায়েবে। আমির, সর্বস্তরের ইমাম-মুয়াজ্জিন, উলামা-মাশায়েখদের জানানাে যাচ্ছে যে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৬তম মারকাজি ইজতেমার পূর্বঘােষিত তারিখ ৫ ডিসেম্বর ২০২০ইং অনিবার্য কারণে স্থগিত করা হল। পরবর্তী তারিখ নির্ধারিত হলে সকলকে জানিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান- এর নেতৃত্বে দেশব্যাপী সুন্নত চর্চার নির্ভরযোগ্য মেহনত মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ। সবশ্রেণীর মানুষের মাঝে সুন্নতি পদ্ধতিতে কেরাত, আজান ও নামাজসহ বিভিন্ন আমলের বিশুদ্ধ চর্চা জাগিয়ে রাখার উদ্দেশ্যে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভি রহ. প্রতিষ্ঠা করেছিলেন মজলিসে দাওয়াতুল হক।

যুগ সংস্কারক হযরত থানভি রহ.মুসলমানদের মধ্যে সুন্নতের প্রতি গাফলতি সৃষ্টি হয়েছে দেখে ‘দাওয়াতুল হক’ নামে একটি দাওয়াতি কার্যক্রম হাতে নেন। তার এই উদ্যোগে থানভি সিলসিলার প্রত্যেক বুযুর্গ আন্তরিকভাবে যুক্ত হন।

পাক-ভারত উপমহাদেশসহ বিশ্বের নানা প্রান্তে দাওয়াতুল হকের কার্যক্রম বিস্তার লাভ করে। বর্তমানে দাওয়াতুল হককে হক্কানি উলামায়ে কেরামের সর্ববৃহৎ দাওয়াতি কাফেলা হিসেবে গণ্য করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ