বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

‘আগামীতে আমরা আমিরে হেফাজত চাইনা, আমরা চাই আমিরুল মুমিনিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আগামীতে আমরা আমিরে হেফাজত চাইনা, আমরা চাই আমিরুল মুমিনিন’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরী শাখার সাধারন সম্পাদক শাহ মমশাদ আহমদ। তিনি বলেন, হেফাজত সরকারের কোথায় চলে না, হেফাজত চলে আল্লাহর ইশারায়।

আজ শনিবার (২১ নভেম্বর) সিলেট রেজিস্টারি মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে এ বক্তব্য দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আমরা তো সে জাতি, যারা স্বাধীনতার জন্য এক সাগর রক্ত ঢেলে দিয়েছিলাম। এবার প্রয়োজনে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য ১০০ সাগর রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ।

হেফাজতের আবার পুনর্জাগরণ হয়েছে উল্লেখ করে এ বক্তা বলেন, হেফাজতের পুনর্জাগরণের পর এবার সিলেট থেকে আবারও সে আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলার ভূমিতে কোন নাস্তিক মুরতাদকে বরদাশত করা হবে না। বাংলার ভূমিতে কোন ভাস্কর্য নির্মাণ করতে দেয়া হবে না। কাদিয়ানীদের অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে।

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পরিশেষে প্রশাসনকে একটি কথাই বলবো। আজকে সিলেট কোর্ট পয়েন্টে সমাবেশের কথা বলা হয়েছিল। কিন্তু আপনারা পারমিশন দেননি। তাই আমরা রেজিস্টার মাঠে করছি। আগামী দিনে হেফাজত কোন পারমিশন নিয়ে প্রোগ্রাম করবে না। আমরাতো তারা, যাদের রক্তে মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল হাবিবুর রহমান এর রক্ত বহমান। যে প্রিন্সিপাল বলেছিলেন, গান-বাজনার অনুমতি তুমি সচিবালয় থেকে নিয়ে এসেছো, আর গান-বাজনা বন্ধের নির্দেশ আসমান থেকে এনেছি।’

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ চলমান। বাদ আসর হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

ওআই/মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ