শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার করোনা ভ্যাকসিন পুশ করা হলো সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার করোনা ভ্যাকসিন পুশ করা হলো সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীকে। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও চলছে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল।

এবার স্বেচ্ছাসেবকের পাশাপাশি ভ্যাকসিন পুশ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। মঙ্গলবার (৩ নভেম্বর) ভ্যাকসিন পুশ করার ছবি টুইটারে শেয়ার করেন সংযুক্ত আরব আমিরাতের এই প্রধানমন্ত্রী।

এক টুইটবার্তায় তিনি বলেন, আমাদের দেশকে যারা ভ্যাকসিন গ্রহণকারী প্রথমসারির দেশ হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন, তাদের সাধুবাদ জানাই। আমরা আল্লাহর কাছে আবেদন জানাই যেনো তিনি সকলকে রক্ষা করেন ও সুস্থ করেন।

সংযুক্ত আরব আমিরাত জরুরি ব্যবহারের জন্য চীনের সরকারি টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করা ভ্যাকসিন অনুমোদন করেছে। শুরুতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে চিকিৎসাকর্মী, মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের। ১৬ অক্টোবর ভ্যাকসিন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ