শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, টানা বর্ষণের আভাস খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের  ১০ গ্রাম প্লাবিত

ফিলিপিন্সে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গনি’র আঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবল শক্তি নিয়ে ফিলিপিন্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গনি’। রোববার স্থানীয় সময় সকালে ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে উপকূলীয় এলাকা ‘বিকল’-এ আঘাত হানে ঝড়টি।

দেশটির আবহাওয়া দফতর জানায়, উপকূলে আঘাতের পর ঘূর্ণিঝড়টি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপেই রাজধানী ম্যানিলা অবস্থিত হওয়ায় অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির ফলে আগামী ১২ ঘণ্টায় দেশটির কয়েকটি প্রদেশে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এক সপ্তাহ আগে দেশটিতে ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে অন্তত ২২ জনের মৃত্যু হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুথপাত্র, মার্ক তিমবাল জানান, 'ফিলিপিন্সের উপকূলে ঝড়টি অবস্থান করছে। আমরা গভীরভাবে বিষয়টি নজরে রাখছি।’

করোনা মহামারির মধ্যে এমন ঘূর্ণিঝড়ে ফিলিপিন্স খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ