শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে হৃদয় আল্লাহকে ভুলে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক 

মানুষের শরীর বেঁচে থাকে হৃদয়ের স্পন্দনে। কিন্তু একজন মুমিনের জীবনে হৃদয়ের কাজ শুধু রক্ত সঞ্চালনের মধ্যে সীমাবদ্ধ নয়। তার হৃদয়ই ঈমানের ঠিকানা, ভালোবাসার কেন্দ্র এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সেই হৃদয় যখন আল্লাহর স্মরণে সজীব থাকে, তখন দুঃখের মধ্যেও মানুষ আশার আলো খুঁজে পায়। বিপদে ভেঙে পড়ে না, প্রাচুর্যে অহংকারী হয় না। আর যখন হৃদয় তার রবকে ভুলে যায়, তখন বাহ্যিক জীবনে যতই স্বাচ্ছন্দ্য থাকুক, ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা তাকে গ্রাস করতে থাকে ক্রমশ।

আল্লাহ তাআলা বলেন, “জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।” (সূরা আর-রাদ, ১৩:২৮)

পৃথিবীর অর্থ, সম্পদ, যশ-খ্যাতি, ভালোবাসা কিংবা সাফল্য—কোনোটিই মানুষের অন্তরকে স্থায়ী প্রশান্তি দিতে পারে না। কারণ মানুষের হৃদয়কে যিনি সৃষ্টি করেছেন, তার প্