শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সেই নোটিশ প্রত্যাহার করে ক্ষমা চাইলেন জনস্বাস্থ্যের পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অফিস চলাকালীন কর্মকর্তা-কর্মচারীদের পর্দা করার নির্দেশনাটি বাতিল করে ক্ষমা চেয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম। কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য ইসলামী বিধি মুতাবেক এ আদেশ জারি করায় তিনি সমালোচনা আর প্রশাসনিক পদক্ষেপের মুখে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন এক বিজ্ঞপ্তিতে আগের নির্দেশনা বাতিলের কথা জানান।

নতুন বিজ্ঞপ্তিতে আবদুর রহিম বলেন, ‘উক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে অনিচ্ছাকৃত এই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখপ্রকাশ করছি। সেই সাথে গোটা জাতির কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না বলে প্রতিজ্ঞা করছি।’

গতকাল বুধবার আইপিএইচ পরিচালক আবদুর রহিম এক বিজ্ঞপ্তিতে তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং নারীদের হিজাব পরে পর্দা মেনে চলার নির্দেশনা দেন।

এতে বলা হয়েছিল, ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজ সন্ধ্যায় স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে তিন কর্মদিবসের মধ্যে তার জবাব দিতে বলেন ডা. রহিমকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক কর্তৃক জারিকৃত পোশাক সংক্রান্ত বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টির ক্ষেত্রে “জরুরি পদক্ষেপ” নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তাৎক্ষণিক নির্দেশনা দেন।’

-এটি