শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঘরের ভেতর গর্ত, বাবাকে জীবন্ত মাটিচাপা চেষ্টার অভিযোগ ‘মাদরাসাবিরোধী অপপ্রচার রুখতে আঞ্চলিকভাবে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে’ লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

লালমনিরহাটে কুরআন অবমাননা করায় যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলল বিক্ষুদ্ধ জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর কেন্দ্রীয় মসজিদে মহাগ্রন্থ আল কুরআন অবমাননার দায়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা। পরে ওই লাশ পুড়িয়ে ফেলেছে তারা।

আজ বৃহস্পতিবার পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিকেলের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি করেছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুমন কুমার মোহন্ত জানান, আজ বিকেলে মোটরসাইকেলে করে ওই মসজিদে আসে দুজন ব্যক্তি। তারা মসজিদের ভেতরে প্রবেশ করে কুরআনের ওপর পা তুলে দেয়। সেটা দেখে ফেলায় স্থানীয়রা তাদের মারধর করেন। পরে তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই আগুনে তাদের একজনকে পোড়ানো হয়।

ওসি আরও জানান, আরেকজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে পালিয়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ