বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

মুগদায় জমিয়তের তরবিয়তি ইজতেমা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুগদা থানার উদ্যোগে এক তরবিয়তী ইজতেমার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর মুগদা, থানভীনগর এলাকায় এ তরবিয়তী ইজতেমা অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুগদা থানা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত তরবিয়তী ইজতেমায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাসেমী বলেন, ‘জমিয়ত আকাবির ও আসলাফের রেখে যাওয়া দল। ‘মা আনা আলাইহি ওয়াসহাবিহী'র যে কাফেলা- সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবে তাবেঈন-যাদের সমষ্টিগত নাম ‘সলফ’। এ সলফ হলো হকের জামাত। মেশকাতের শরাহ মেরকাতের মাঝে মোল্লা আলী ক্বারী রহ. সলফের ব্যাখ্যায়, সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবে তাবেঈন এই তিন প্রকারের দলের কথা বলেছেন। আমরা দীন পেয়েছি সলফের মাধ্যমে। নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম ক্বারী তৈয়ব সাহেব বলতেন, মা আনা আলাইহি ওয়াস হাবিহীর যে হাদিস- এখানে ‘মা’ দ্বারা ‘কিতাবুল্লাহ’ উদ্দেশ্য। আর ‘আনা আলাইহি’ ব্যাখ্যা হলো, আমার কাছে জীবরাইল আ. এর মাধ্যমে মাওলায়ে কারীম থেকে যে ব্যাখ্যা এসেছে। আর ‘ওয়াস হাবিহী’, যে ব্যাখ্যা আমার থেকে আমার সাহাবায়ে কেরাম নিয়েছেন।’

মুগদা থানার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সলীমুল্লাহর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি জাবের কাসেমী, মাওলানা নূরুল আলম ইসহাকী প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ