বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

মাদরাসার বার্ষিক হিসাব: অডিট কোম্পানীর নাম ঘোষণা বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকভূক্ত বাংলাদেশের সকল কওমি মাদরাসার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ অডিট কোম্পানীর নাম ঘোষণা করলো বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) কর্তৃপক্ষ। কোম্পানীর নাম ঘোষণা জারী করে একটি নোটিশ প্রকাশ করেছে বোর্ডটি। পাশাপাশি একটি কোম্পানীর কাছে হিসাব-নিকাশের অডিট না করানোর আহবানও জানায় বোর্ডটি।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে পেজে প্রকাশ করেন।

প্রকাশিত নােটিশে বলা হয়, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, আপনার মাদরাসার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ এ. হক চাটার্ড একাউন্টেন্টন্স কোম্পানী দ্বারা অডিট করাবেন না।

উক্ত কোম্পানী দ্বারা অডিট কার্য সম্পাদন করলে বেফাক কোন ধরনের দায়ভার গ্রহণ করবে না। যারা সরকার অনুমােদিত অডিট কোম্পানী দ্বারা মাদরাসার হিসাব-নিকাশ অডিট করাতে চান তারা নিম্নোক্ত কোম্পানীর সাথে যােগাযােগ করতে পারেন। সরকার অনুমােদিত এবং বেফাক মনােনীত অডিট কোম্পানীসমূহ হল : ১. আতা খান এন্ড কোং, ৬৭, মতিঝিল বাণিজ্যিক এলাকা, (২য় তলা) ঢাকা-১০০০, ফোন: ৯৫৬০৯৩৩, ৯৫৬০৭১৬। ২. মােহাম্মদ আতা করিম এন্ড কোং, ৮৭, পুরানা পল্টন লাইন, পল্টন টাওয়ার (৩য় তলা), | স্যুট নং- ২০৫, ঢাকা-১০০০, ফোন : ০২ ৮৩৩৩০৪৭।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ