বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সৌদি আরব ফিরেছেন বেশিরভাগ বাংলাদেশি শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ৩১ হাজার ৩১৬ জন অভিবাসী বাংলাদেশি শ্রমিককে সৌদি আরবে নিয়ে গেছে বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্স।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৩১ দিনের মধ্যে আটকে পরা ৩১ হাজার ৩১৬ জন অভিবাসী সৌদি আরব পৌঁছেছেন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সে দেশে ফেরা বিশাল সংখ্যক যাত্রীদের সৌদি আরব নিয়ে যাওয়ার চাপে অন্য এয়ারলাইন্সে আসা যাত্রীদের বহন করা সম্ভব হচ্ছিল না। এতে করে অন্য এয়ারলাইন্সে করে ছুটিতে দেশে ফেরা অভিবাসী শ্রমিকদের সৌদি প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়ে।

মোকাব্বির হোসেন জানান, বিমান ও সৌদিয়া ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা বাংলাদেশে এসেছিলেন, তাদের জন্য চলতি মাসের শেষদিকে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান।

তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট চালু করার পর থেকে প্রায় ৫৫ হাজার সৌদিগামী বাংলাদেশি শ্রমিক তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

সৌদিয়া এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, বর্তমানে তাদের এয়ারলাইন্সে সৌদিগামী যাত্রীদের কোনো ভিড় নেই এবং তারা আশা করছেন যে নির্ধারিত সময়ের মধ্যে সব বাংলাদেশি অভিবাসী শ্রমিককে সৌদি আরব নিয়ে যেতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ