বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সরকারের নতজানুর কারণে সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে প্রতিনিয়ত সীমান্তে বিএসএফ বাংলাদেশদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ও

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মহাসচিব সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক হত্যা বন্ধ করার দাবি জানিয়ে বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনও আপসকামি মনোভাব চলবে না। সরকারের দুর্বল জনসমর্থন এবং নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ এমন দুঃসাহস দেখাচ্ছে। ভারতীয় বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। তিনি বলেন, বিএসএফ বিভিন্ন খোড়া অজুহাতে সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

তিনি সীমান্তে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএসএফ নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করলেও সরকার মৌখিকভাবে এর কড়া প্রতিবাদ করছে না। প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ