বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষের নাভি:শ্বাস উঠেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে ধর্ষণ, হত্যা, নির্যাতন মহামারারি আকার ধারণ করেছে। ধর্ষণ বন্ধে শুধু আইন করলেই হবে না আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। ধর্ষণ বন্ধে জেনা-ব্যভিচার বন্ধ করতে হবে। অশ্লীলতা বেহায়াপণা বন্ধ করতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতেহবে। আজকে দেশে মানুষের জান, মাল ইজ্জতের ন্যূনতম নিরাপত্তা নেই।

ধর্ষণ, হত্যা, নির্যাতন চরম আকার ধারণ করেছে। পুলিশী হেফাজতে মৃত্যু, বিচারবহির্ভূত হত্যাকান্ড চলছেই। চাল, ডাল, পেঁয়াজ আলুসহ দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতিতে মানুষের নাভি:শ^াস উঠেছে। দুর্নীতি, দু:শাসনে জনগণের মানুষ দিশেহারা। কিন্তু সরকার নির্বিকার। মানুষের জান, মাল ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা কোনভাবেই বরদাস্ত করা যায় না। এসব অন্যায় অপকর্ম আর জুলুমের বিরুদ্ধে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা আবদুল বাছিত আজাদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, মাষ্টার সিরাজুল ইসলাম, বুরহান উদ্দিন সিদ্দকিী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক আবু সালমান, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা আইউব আলী, হাফেজ মাওলানা জিন্নত আলী, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ ্অলম, ডাঃ রিফাত হোসেন মালিক, মাওলানা আজীজুল হক, প্রভাষক মোঃ আবদুল করিম, মুফতি সাইয়্যেদুর রহামন, মুফতি ওযায়ের আমীন, মাওলানা আবদুল হাই প্রমুখ ।

বৈঠকে জুমের মাধ্যমে অনলাইনে সংযুক্ত ছিলেন যুগ্মমহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী, সদরুজ্জামান খান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ