শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন শিগগির খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী চীনের জুতা কারখানায় আগুন, নিহত ২৮ স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানল : ১২ জন নিহত ঘরের ভেতর গর্ত, বাবাকে জীবন্ত মাটিচাপা চেষ্টার অভিযোগ ‘মাদরাসাবিরোধী অপপ্রচার রুখতে আঞ্চলিকভাবে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে’ লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি

খুন, ধর্ষন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. এম আতিকুর রহমান
বড়লেখা (মৌলভীবাজার)>

পুলিশী হেফাজতে সিলেটে রায়হান আহমদ হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, দুর্নীতি, খুন-গুম ও ঢাবি শিক্ষকের সালাম, আল্লাহ হাফেজ নিয়ে চরম ধৃষ্টতা এবং দেশব্যাপী ধর্ষণ-ব্যভিচারের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার পর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামূল হকের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী ফয়সল আলম স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ছাত্র জমিয়তের উপজেলা আহবায়ক মাওলানা আবিদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ফাহিম আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কামরুল হাসান, সুড়িকান্দি মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া আহমদ প্রমুখ।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালতলী টাকি মহিলা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ