বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বায়তুল মোকাররমে আল্লামা আহমদ শফী রহ.স্মরণে আলোচনা সভা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আকাবিরে দেওবন্দ ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টা থেকে রাজধানী ঢাকার পল্টনে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এতে আলোচনা রাখবেন জামিয়া মিলিয়া ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরের মহাপরিচালক মাওলানা ক্বারী আতাউল্লাহ হাফেজ্জী, ঢাকা সেন্টার ফর দাওয়া এন্ড কালচারের মহাপরিচালক ও জাতীয় দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ: সুযোগ্য সাহেবজাদা মাওলানা ইউসুফ মাদানী।

শ্যামপুর ফজলুল উলুম মাদরাসার শাইখুল হাদিস মাওলানা ওমর ফারুক সন্দিপী, ইসলামবাগ জামিয়ার মহাপরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শায়েখ আবু নোমান আল মাদানী, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিউর রহমান খান প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গবর্নরসের গভর্ণর আলহাজ্ব মিসবাহুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক ও অতিরিক্ত সচিব আলহাজ্ব আনিস মাহমুদ, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, কামরাঙ্গীরচর কালচারালের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহমদ। এছাড়াও অন্যান্য ওলামায়েকেরাম অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

আকাবিরে দেওবন্দ ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করবেন- আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি প্রবীণ ক্বারী মাওলানা আবুল হোসাইন। পরিচালনা করবেন- আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, হাইয়াতুল ক্বিরাত আদদুয়িলিয়াহর আমিনুল আম ও আল্লামা ইসহাক মাদানী রহ. এর সুযোগ্য সাহেবজাদা বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ