বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

অজ্ঞতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মুসলমানরা সন্ত্রাস, ক্ষুধা এবং বৈষম্যের শিকার: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম-মুসমানদের আক্রমণ করা ম্যাঁক্রোর নীতি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান।

গত মঙ্গলবার তুর্কির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মুসলিম বিশ্বকে সতর্ক করে এরদোগান বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা তাদের সম্প্রদায়কে বর্ণবাদ ও সন্ত্রাসবাদের মতো বিপদের হাত থেকে রক্ষা করতে হবে;এটি মুসলমানদেরকে ভেতর থেকে পরাস্ত করার হুমকি ঝুঁকি আনছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও বিশেষত সন্ত্রাসের মতো অশান্তি এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যা ইসলামি বিশ্বকে ভেতর থেকে পতনের দিকে নিয়ে যেতে পারে।

বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে এক হাজার মুসলমান সন্ত্রাস অথবা সহিংসতার শিকার হয়। অজ্ঞতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মুসলমানরা সন্ত্রাস, ক্ষুধা এবং বৈষম্যের মতো এমন অনেক জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে' যোগ করেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের ইসলাম ফোবিয়া নীতির সমালোচনা করেন। সবশেষ উদাহরণ হিসেবে তিনি ফ্রান্স, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কথা তুলে ধরেন। এরদোগান বলেন, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো ইসলাম ও মুসলামানদের আক্রমণ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ