বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা মূল্যায়ন কীভাবে করা হবে তা জানা যাবে আগামীকাল বুধবার। বুধবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে সংবাদ সম্মেলন করবেন।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান। এতে বলা হয়, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন কীভাবে করা হবে, নাকি হবে না- তা জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

করোনার কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে।

দেশে করোনা সংক্রমণের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও পাঠদানের ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালিয়ে আসছে সরকার।

এদিকে, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজ বিদ্যালয়ে মূল্যায়নের কথা বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সাপেক্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের জন্য নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। তবে নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না বলে মনে করে শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির মূল্যায়ন না করে অটো পাস দেয়ার ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ