বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বিদেশগামীদের সনদ দেবে আরও বেসরকারি ১০ ল্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ নমুনা পরীক্ষা সহজ করতে আরও ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী সনদ ইস্যু করতে হবে।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মহাখালীর আইসিডিডিআরবি, সোবহানবাগের ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, প্রাভা ডায়াগনস্টিক ও ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মহাখালীর ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি), ধানমণ্ডির ল্যাবএইড, স্কয়ার, এভার কেয়ার ও ইউনাইটেড হাসপাতাল।

ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, প্রতিষ্ঠানগুলো নিজ থেকেই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেছিল। সেই প্রেক্ষিতে অনুমোদন দেয়া হয়েছে।

এতদিন রাজধানী ঢাকায় কেবল একটি স্থানেই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ দেয়া হচ্ছিল। ঢাকা জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে মহাখালীর ডিএনসিসি মার্কেটের অস্থায়ী কোভিড-১৯ আইসোলেশন সেন্টারে এ কার্যক্রম হতো।

এ ছাড়া ঢাকার বাইরে আরো ১৩টি স্থানে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ দেয়া হয়। সেগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে বিদেশগামী যাত্রীদের নমুনা দিতে হয় এবং ২৪ ঘণ্টা আগে রিপোর্ট হাতে পায় তারা। এ সময় পাসপোর্ট ও টিকেটের অনুলিপি দেয়ার পাশাপাশি দেখাতে হয় মূল পাসপোর্ট ও টিকেট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ