শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

দেশে একদিনে করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১৩৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯৯ জনে দাঁড়িয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৩৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬১১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ৯২ হাজার ৩২৫টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ১৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৮৬ শতাংশ।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৬৯৯ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ