বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

কলেজে গণধর্ষণ: আদালতে বিচারিক কমিটির প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ধর্ষণের ঘটনা তদন্তে আদালতের গঠন করে দেওয়া কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা হয়েছে। আগামী ১ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার বিচাপতি মুহা. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি জমা হয়।

প্রতিবেদন জমা হওয়ার পর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘১৭৬ পৃষ্ঠার প্রতিবেদনটি ১১টায় এসেছে। প্রতিবেদনটি দেখার সুযোগ হয়নি। এ অবস্থায় আগামী ১ নভেম্বর পরবর্তী শুনানির দিন রাখা হচ্ছে।’ এ সময় হাইকোর্টের ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মুহা. রাসেল চৌধুরী এবং এ ধর্ষণের ঘটনার প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে আনা আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর উচ্চ আদালত এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে দেয়। তার আগে ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তিন সদস্যের ওই কমিটি গঠন করে গত ২৮ সেপ্টেম্বর আদেশ জারি করে।

এরও আগে গত ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন এমসি কলেজের ধর্ষণকাণ্ডের প্রকাশিত খবর-প্রতিবেদন আদালতের নজরে এনে প্রয়োজনীয় আদেশের আরজি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ