বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শুরু হচ্ছে সিরাতুন্নবি সা. কুইজ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে সিরাতুন্নবি সা. কুইজ প্রতিযোগিতা। উত্তর আমেরিকার জনপ্রিয় ইসলামিক টেলিভিশন Itvusa ও অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা। সহযোগিতায় রয়েছে আমেরিকার জনপ্রিয় রেডিও fm786 ও দেশের অভিজাত প্রকাশনী প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম

মহানবী সা. এর মানবপ্রেম, দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্যই করা হয়েছে এ আয়োজন। প্রতিদিন সঠিক উত্তরদাতাদের একজন বিজয়ী হবেন। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েই জিতে নিতে পারবেন পুরস্কার। পুরস্কার হিসেবে থাকবে ৩০০ টাকার বই ও সার্টিফিকেট।

প্রতিদিন দুপুর ১২ টার পর আওয়ার ইসলামের ফেসবুক পেইজে কুইজের প্রশ্ন পোস্ট করা হবে। কমেন্টে সঠিক উত্তরটি লিখতে হবে ও পোস্টটি আপনার ওয়ালে শেয়ার করতে হবে। পরবর্তী প্রশ্ন আপলোড হওয়ার আগ পর্যন্ত চলতি প্রশ্নের উত্তর দেয়া যাবে।

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারিতে ১জনকে বিজয়ী করা হবে। বিজয়ীর সঙ্গে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। বিজয়ীকে অবশ্যই পুরস্কার হাতে পাওয়ার পর একটি ছবি পাঠাতে হবে আওয়ার ইসলামের ফেসবুক পেইজের ইনবক্সে।

বিস্তারিত জানতে যোগাযোগ- ইমেইল: newsourislam24@gmail.com, ঠিকানা: ৫৮/৩৫-৫ এম এম খান টাওয়ার, মদিনাবাগ, উত্তর মুগদা। ঢাকা ১২১৩ ফোন: ০১৭১৯ ০২৬৯৮০।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ