শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

নভেম্বরেও খুলবে না শিক্ষা-প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় নভেম্বরেও খুলছেনা দেশের শিক্ষা-প্রতিষ্ঠান। তাই এ বছর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মুল্যায়নের সুযোগ আর থাকলো না। অটোপাশের মাধ্যমেই পরবর্তী শ্রেণিতে উঠবে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় কোটি শিক্ষার্থী।

এসব তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। তিনি জানান, মেধার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ের ৮৩ হাজার শিক্ষার্থীকে যে বৃত্তি দেয়া হয়, অটোপাশের কারণে আগামী বছর তা কেউ পাবে না।

দেশে করোনা অতিমারির শুরুর দিকে, গত ১৭ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। এরপর সংক্রমণ বাড়তে থাকায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। সবশেষ ৩ অক্টোবরের ছুটি শেষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে সরকার। করোনা অতিমারি না কমায় পিইসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষাও না নেয়ার সিদ্ধান্ত হয়।

শীতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে, বিশেষজ্ঞদের এমন মতামতের প্রেক্ষিতে নভেম্বর মাসেও খুলছেনা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানালেন, প্রাথমিক পর্যায়ের প্রায় দেড় কোটি শিক্ষার্থী এ বছর অটোপাশের মাধ্যমেই পরবর্তী শ্রেণিতে উঠবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, আগে পরিকল্পনা ছিলো পিইসি পরীক্ষা না হলেও নিজ নিজ স্কুলে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। আর সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উঠবে তারা। যেহেতু স্কুল খোলার সম্ভাবনা এখনও নেই, সেহেতু সেই সুযোগ আর থাকলো না।

২০১৫ সাল থেকে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৩ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে আসছে সরকার। এ বছর সেই বৃত্তি পাচ্ছেনা শিক্ষার্থীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ