বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ঢাকা-৫ আসনে ফল প্রত্যাখ্যান, মানববন্ধন কর্মসূচি ঘোষণা সালাহউদ্দিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান ও পুনরায় নির্বাচন দাবি করেছে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

একইসঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগ রবিবার (১৮ অক্টোবর) বেলা ২টায় ঢাকা-৫ সংসদীয় আসনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনের শুরুতে আওয়ামী লীগের লোকজন ও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটকেন্দ্র দখল, ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘বরাবরের নির্বাচনের মতো আওয়ামী লীগ এই নির্বাচনেও কারচুপির করেছে। তারা ভোটারদের থেকে আঙুলের চাপ নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে দিয়েছে।’

সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়ে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনে বিভিন্ন স্কুল কেন্দ্রে ধানের শীষের নারী পোলিং এজেন্টদের আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্লীলতাহানি করেছে।’

তিনি আরও বলেন, ‘এজেন্টদের মোবাইল ও অর্থ রেখে দিয়েছে। বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। পুলিশও নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছে।’

প্রসঙ্গত, রাজধানীর পূর্বাংশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয় প্রার্থী। মূল লড়াই হয় আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু ও বিএনপির সালাহউদ্দিন আহমেদের মধ্যে। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এ আসনে ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ