শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

কাশ্মীরের হারানো মর্যাদা ফেরাতে একজোট মেহবুবা ও ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে মেহবুবা ও ফারুক আবদুল্লাহ একজোট হয়েছেন। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করার আগে জম্ম ও কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল তা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে নতুন একটি জোট গঠন করেছে। কাশ্মীরে ক্রিয়াশীল প্রভাবশালী প্রায় সব দলই এ জোটে আছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ফারুক আবদুল্লাহ জানান, নতুন এ জোটের নাম ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’।

বিশেষ মর্যাদা ফেরাতে জোট নেতারা দ্রুতই বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন কাশ্মীরের সাবেক এ মুখ্যমন্ত্রী। তার সঙ্গে জোটে সদ্য কারামুক্ত মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টিও (পিডিপি) আছে। আছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম), আওয়ামী ন্যাশনাল কনফারেন্স, পিপলস কনফারেন্স ও পিপলস মুভমেন্টের মতো দলগুলোও। বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহর বাসায় দলগুলোর এক বৈঠক অনুষ্ঠিতও হয়।

বৈঠকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, সিপিআইএমের মোহাম্মদ ইউসুফ তারিগামি, পিপলস মুভমেন্টের জাভেদ মীর, ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহসহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতারা ‘গুপকার ঘোষণা’ নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “আমাদের লড়াই সাংবিধানিক লড়াই। আমরা চাই, ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে ২০১৯ সালের ৫ আগস্টের আগেকার অধিকারগুলো যেন ফিরিয়ে দেয়। এর আগে বুধবার ফারুক ও ওমর আবদুল্লাহ সদ্য কারামুক্ত পিডিপি নেতা মেহবুবা মুফতি বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন।

গত বছর ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর অগাস্টে মেহবুবাকে গ্রেপ্তার করা হয়েছিল, ওই সময় কাশ্মীরের অসংখ্য রাজনীতিককে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে মুক্তি পাওয়া শেষ গুরুত্বপূর্ণ নেতা মুফতি মেহবুবা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ