শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গেলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেলেন রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ। বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব মুহা. ইমরানুল হাসান।

এর আগে বঙ্গভবনের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

৭৬ বছর বয়সী আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হতো। রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপাশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ