বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধসহ চলমান সংকট ও সমাজে সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়নের আহ্বানে শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের সমসাময়িক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার মাগরিবের পর মাদানী নগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সংগঠনের আমির মুফতি শামীম আল-আরকাম বলেন, রাসূল সা. এর সরাসরি প্রশিক্ষণে জীবনগঠনকারী সাহাবায়ে কেরাম ছিলেন সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সাহাবায়ে কেরামের নীতিআদর্শ অনুসরণ না করলে সার্বিকভাবে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা কোনভাবেই সম্ভব হবে না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- শানে সাহাবার মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী, সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ এর সদস্য মুফতি আবু তাহের আল-মাদানী,কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মুহাম্মদ মুখলেছুর রহমান, কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতি মনিরুল ইসলাম কাসেমী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ