বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার

বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড ১৯-এর চিকিৎসায় কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে অন্তত ১০০টি ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, দেশের যেকোনও দুর্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। কোভিড-১৯ মোকাবিলা করতেও বাংলাদেশের সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে অত্যাধুনিক অন্তত ১০০ ভেন্টিলেটর বুঝিয়ে দেবে দেশটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তরের পর প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তা। যু

ক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন সে দেশের ডিপার্টমেন্ট অব স্টেট-এর ডেপুটি সেক্রেটারি স্টেফেন এডওয়ার্ড বাইগান ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য কর্মকর্তা। বৈঠকে আগামীতে ভ্যাকসিন উৎপাদন শুরু হলে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডেপুটি সেক্রেটারি বাইগান।

দ্রুত ভ্যাকসিন পেতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দুটি গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তর করেন ডেপুটি সেক্রেটারি বাইগান ও রাষ্ট্রদূত মিলার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ