বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

নুর-রাশেদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানকে  ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক এ পি এম সোহেলের নেতৃত্বে একই সংগঠনের ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তারা নতুন করে সংগঠনের নাম দিয়েছেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় নুরুল হক নুরসহ ছয় জনকে আসামি করা হয়েছে। ওই মামলাসহ তিনটি মামলায় অভিযুক্ত করা হয়েছে নুরকে।

গত ২০ সেপ্টেম্বর ঢাবির ওই শিক্ষার্থী রাজধানীর লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। ডাকসুর সাবেক ভিপি নুরসহ আরও পাঁচজনের বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ আনা হয়।

এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে পরদিন কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। এতে পরস্পর যোগসাজশে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং হেয় প্রতিপন্ন করতে ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

এদিকে গতকাল বুধবার নুরুল হক নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থীকে ‘দুশ্চরিত্রহীন’ বলায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ