বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার

মসজিদের জন্য ৫ কোটি টাকার জমি দিলেন উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার হোমনায় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে সরকারের বরাদ্দকৃত মডেল মসজিদ ও কমপ্লেক্স নির্মাণের জন্য ৫ কোটি টাকা মূল্যের জমি দান করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর ও তার ওয়ারিশ। হোমনা পৌর বাজারের মধ্যে ২৫ শতাংশ জমি দান করেন তারা।

জানা গেছে, সারা দেশে ৫৬০ মডেল মসজিদ কাম কমপ্লেক্স নির্মাণ করছে সরকার। এতে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে হোমনা উপজেলায় নির্মাণ করা হচ্ছে এ মসজিদ কমপ্লেক্স। মসজিদ নির্মাণের জন্য ৪৫ শতাংশ জমির প্রয়োজন। কিন্তু হোমনা সদরে উপযুক্ত জমি না পাওয়ায় নির্মাণ কাজ নিয়ে জটিলতা দেখা দেয়।

এ অবস্থায় ডিজাইন পরিবর্তন বা অন্য কোথাও স্থানান্তরের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। এ সময় হোমনা বাজার মসজিদ সংলগ্ন জমি দান করেন হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জহিরুল হক (জহর)।

জহিরুল হক জহর বলেন, বাজার মসজিদের জন্য আমরা আগে ২২ শতাংশ জমি দান করেছিলাম। আজ আমি ও আমার চার ভাই সাবেক মেয়র মো. হারুন মিয়া, হোমনা বাজার কমিটির সাবেক সভাপতি দাউদুল ইসলাম (দাদন), জামাল মিয়া ও কামাল উদ্দিন মিলে সাড়ে চার শতাংশ জমি মসজিদের নামে দান করেছি।

এ সময় ইউএনও রুমন দে, এসিল্যান্ড তানিয়া ভূঁইয়া, ওসি মো. আবুল কায়েস আকন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বাজার মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ