আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র কুরআনের ১০ ধরনের কেরাতে সনদ অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মাওলানা মুফতি কারী রায়হান মাহমুদ আজহারী। সম্প্রতি মিসরে তিনি এ সনদ অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও সাফল্য রয়েছে এই কোরআন হাফেজের।
ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট গ্রামে জন্ম রায়হান মাহমুদের। শৈশবে সাভারের বড় মাদ্রাসায় পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন তিনি। এরপর মাদরাসাতুল মাদীনা ও মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস এবং কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রাবিউল উলুম থেকে মুফতি কোর্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই তিনি ‘মুমতাজ’ গ্রেড অর্জন করেন।