শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

দেওবন্দের সদরুল মুদাররিস নিযুক্ত হ‌ওয়ায় মাওলানা আরশাদ মাদানীকে অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা আরশাদ মাদানী দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস হযরত মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ বুধবার (১৪অক্টোবর) দারুল উলূম দেওবন্দে অনুষ্ঠিত মজলিসে শুরার তিন দিনের সভা শেষে তাঁকে এ পদে নিয়োগ দেয়া হয়।

এক অভিনন্দন বার্তায় মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী হজরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীর সুস্বাস্থ্য ও হায়াতে তাইয়েবা কামনা করছি।

জানা যায়, দারুল উলূম দেওবন্দে অনুষ্ঠিত মজলিসে শুরার তিন দিনের সভা আজ বুধবার শেষ হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শাইখুল হাদীস, দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী৷ সদরুল মুদাররিসীন, মাওলানা আরশাদ মাদানী এবং নির্বাহী মুহতামিম মাওলানা মুহাম্মাদ ক্বারী উসমান মানসুরপুরী৷

প্রথম দিনের বৈঠকে বাজেট পেশ করা হয়। দ্বিতীয় দিনের বৈঠকে মাদরাসার নির্মাণ ও শিক্ষা বিষয়ক আলোচনা হয়।

তৃতীয় দিনের বৈঠকের জন্য আলোচনা বাকী ছিল মুফতি সাঈদ আহমাদ পালনপুরী রহ.-এর ইন্তেকালে শূণ্যস্থানে নতুন নিয়োগের ব্যাপারে। সে ব্যাপারে তৃতীয় দিনের শেষ বৈঠকে চূড়ান্ত ফায়সালা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ