শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

দেশে ওয়াজ মাহফিল দীর্ঘদিন বন্ধ থাকায় ধর্ষণ বেড়েছে: অধ্যক্ষ ইউনুছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ধর্মীয় মাহফিল, সভা-সমাবেশ বন্ধ থাকায় মানুষ দ্বীনবিমুখ হয়ে অপরাধের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় সভা ওয়াজ-মাহফিল করার অনুমতি দিলে মানুষের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি হয়ে অন্যায় থেকে ফিরে আসতে পারে।

গতকাল রোববার (১১ অক্টোবর) বিকালে আশুলিয়ার চারাবাগ কারিমিয়া মাদরাসা মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ধর্ষক ও দুর্নীতিবাজদের শরীয়াহ আইনে বিচার করলে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন থাকবে না। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ না থাকায় আল্লাহবিমুখ হয়ে বিপথগামী হচ্ছে।

মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হলে শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা তথা আল্লাহমুখী শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকলে এবং নাগরিক অধিকার খর্ব হলে মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠে।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ