শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের করাচিতে সন্ত্রাসী হামলায় শহিদ হওয়া জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওলানা ড. মুহাম্মদ আদিল খান ও তার চালক মকসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে করাচির জামিয়া ফারুকিয়ায় মাওলানা ড. মুহাম্মদ আদিল খান ও তার চালক মকসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে আলেমদের পাশাপাশি শিক্ষার্থী ও ভক্তবৃন্দসহ বিভিন্ন স্তরের বহু মুসল্লিও অংশগ্রহন করেছেন।

জানাজায় মাওলানা আদিল খানের ভাই মাওলানা ওবায়দুল্লাহ খালিদ জানাজার নামাজ পড়ান। জানাজায় অংশগ্রহণ করেন, শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী,  দারুল উলুম করাচির মুহতামিম মাওলানা রফি উসমানী, পাকিস্তান বেফাক বোর্ডের চেয়ারম্যান মাওলানা ক্বারী মুহাম্মদ হানিফ জলন্ধরী, মাওলানা আবদুল গাফুর হায়দারী, ও মাওলানা রশিদ মাহমুদ প্রমুখ।

মাওলানা আদিল খানকে তার বাবা মাওলানা সালেমউল্লাহ খানের পাশে সমাধিস্থ করা হয়।

এর আগে পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে বর্তমান মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান শনিবার সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন। সূত্র: ডেইলি পাকিস্তান, ডেইলি জং, জিও নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ