শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

ফেনীতে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সদর উপজেলায় ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় তিনজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ রোববার ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বাসের কয়েকজন যাত্রী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে কুমিল্লার নুর জাহান হোটেলে যাত্রা বিরতির পর ফের ছেড়ে যায়। ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। উদ্ধার অভিযান চলছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে থানার এসআই তসলিম উদ্দিন জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ