বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ধর্ষণ বন্ধে কঠোর আইনই যথেষ্ট নয়, প্রয়োজন মনোজগৎ পরিবর্তন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণ বন্ধে কঠোর আইনই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে বর্তমান প্রজন্মের মনন ও মনোজগৎ পরিবর্তন করতে হবে। শুধু আইন কঠোর করে বা আইনের কঠোর প্রয়োগ করে ধর্ষণ বন্ধ করা যাবে না।

আজ রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগের ছয় জন জ্যেষ্ঠ সাংবাদিকের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেটের বিভিন্ন কন্টেন্ট দেখে অপরাধীরা ধর্ষণ ও অন্যান্য অপরাধে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি অপরাধের কৌশল শেখে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন বিনোদন মাধ্যমে অনেক কিছু থাকে। এসব কন্টেন্ট আমাদের দেশীয় কৃষ্টি, সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক অপরাধীরা জানিয়েছে, এসব কন্টেন্ট দেখে তারা অপরাধে উদ্বুদ্ধ হয়।

কেউ কেউ সেই অপরাধের কৌশল রপ্ত করে। এগুলোর বেশিরভাগই বিদেশি প্ল্যাটফর্ম। দেশে ব্যবসা সফল হওয়ার জন্য তরুণ প্রজন্মকে লক্ষ্য করে এ ধরনের কন্টেন্ট তারা প্রকাশ করে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহানসহ অন্যান্য সাংবাদিকরা। চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা-চবিসাফ প্রয়াত ছয় সাংবাদিকের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ