বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন: ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর ও শেখ হাসিনার কটুক্তিকারীদের শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু। সারাদেশ থেকে বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ্ব শরিফ উদ্দিন, কমান্ডার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা মহিলা কমান্ডের আহ্বায়ক পারভীন রশিদ, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, মাইটিভির সিনিয়র রিপোর্টার মানিক লাল ঘোষ, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ মন্ডল রানা, শহীদ সন্তান ৭১’র সাধারণ সম্পাদক আল-আমিন মুক্তি ও সিনিয়র সহ-সভাপতি সাজেদা জামান রিনা।

আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সালমান মাহমুদ জসিম, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক কাজল, সহ-সভাপতি শহীদ সন্তান হাফিজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জাহান, শাহিনুর করিম বাবু, সম্পাদকমন্ডলির সদস্য রুবিনা ইয়াসমিন অন্তরা, বেলাল আহমেদ, প্রচার সম্পাদক ইঞ্জিঃ শাহ পরান সিদ্দিকী (তারেক)।

ঢাকা মহানগরের সহ-সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন, শাহিন আহমেদ, জাহাঙ্গীর হোসেন মিলন, শরিয়তপুর জেলা সভাপতি শামিম আহমেদ (ভিপি শামিম), ঝিনাইদহ জেলা সভাপতি আসাদুজ্জামান, লক্ষীপুর জেলা সভাপতি শামিম আহমেদ, নারায়নগঞ্জ জেলা সভাপতি আল-আমিন প্রধান, জামালপুর জেলা সাংগঠনিক সম্পাদক জুয়েল, ফেনী জেলা সভাপতি মোরশেদ হায়দার মজুমদারসহ বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান নেতারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ