বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগকরেছেন। প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির করেছেন। তার পদত্যাগের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

রবিবার (১১ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বরাবর পদত্যাগপত্র জমা দেন মুরাদ রেজা।

এতে করে বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছেন শুধু এসএম মুনির। এদিকে আজ সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ১ জুলাই থেকে এ দায়িত্ব পালন করছিলেন। মমতাজ উদ্দিন ফকির ২০০১ থেকে ২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন।

মমতাজ উদ্দিন ফকির ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৮৮ সালের আগস্টে হাইকোর্টের এবং ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ