বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, গৌরবের ১০৬ বছরে পদার্পণ সেজদারত অবস্থায় মাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

কক্সবাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকনিকের বাসের ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের বাস দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী।

নিহতরা হলেন- মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০)।

ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল।

বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। বাসের আহত অন্তত ১৫ জন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ