বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, গৌরবের ১০৬ বছরে পদার্পণ সেজদারত অবস্থায় মাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

যুদ্ধ বিরতিতে ‘সম্মত’ আজারবাইজান-আর্মেনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগার্নো-কারাবাখ নিয়ে চলমান যুদ্ধে বিরতি টানতে বিবাদমান দুই রাষ্ট্র আজারবাইজান ও আর্মেনিয়া সম্মত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

গতকাল শুক্রবার মস্কোয় দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে মতৈক্য হয় বলে এএফপি ও বিবিসি’র খবরে বলা হয়েছে।

লাভরভ জানিয়েছেন, শনিবার থেকে যুদ্ধ বিরতি শুরু এবং নাগার্নো-কারাবাখ ‘গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতে’ একমত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে মতৈক্যের আগে শত্রু দেশ দুটির মধ্যে ১১ ঘণ্টা আলোচনা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘মানবিক কারণে ১০ অক্টোবর (শনিবার) ১২ থেকে’ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যুদ্ধে বিবাদমান দুই দেশ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এএফপিকে নিশ্চিত করেছেন যে, শনিবার দুপুর থেকে যুদ্ধ বিরতি শুরু হচ্ছে।

এক বিবৃতিতে লাভরভ জানিয়েছেন, যুদ্ধ বিরতির সময়টাতে আন্তর্জাতিক কমিটি অব রেড ক্রসের মধ্যস্থতায় যুদ্ধে নিহতদের দেহ ও বন্দীদের বিনিময় করবে আজারবাইজান ও আর্মেনিয়া। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব বিতর্কিত নাগার্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ মেয়াদি সমাধানের খোঁজে আলোচনা শুরু করতেও রাজি হয়েছে উভয় পক্ষ।

নাগার্নো-কারাবাখ আজারবাইজানের মধ্যে অবস্থিত হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর আর্মেনিয়া তাদেরকে সমর্থন দিচ্ছে। ১৯৯০ দশকে যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও এই অঞ্চলটিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো দেশ।

তুমুল যুদ্ধের পর ১৯৯৪ সাল যুদ্ধ বিরতিতে ছিল দেশ দুটি। বিরোধপূর্ণ নাগার্নো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর ফের যুদ্ধে জড়ায় আর্মেনিয়া-আজারবাইজান। দুই সপ্তাহ ধরে এই যুদ্ধে অনেক হতাহতের খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ