বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, গৌরবের ১০৬ বছরে পদার্পণ সেজদারত অবস্থায় মাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মানসম্পন্ন খেজুর উৎপাদনে আগে থেকেই বিশ্ব দরবারে সৌদি আরবের অবস্থান বেশ প্রশংসনীয়। এরই স্বীকৃতি স্বরূপ আরও একটি সুনাম অর্জন করলো দেশটি। সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত 'আল আহসা খেজুর' বাগানটি বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানের স্বীকৃতি পেয়েছে।

গত বৃহস্পতিবার সৌদির সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সৌদ জানান, 'আল আহসা' বিশ্বের খেজুর বাগানগুলোর মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সবার উপরে জায়গা করে নিয়েছে। নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে বাগানটির একাধিক ছবি শেয়ার করে মন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, আল আহসা বিশ্বের সর্ববৃহৎ খেজুর বাগান। প্রায় ৮৪.৪ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে এর অবস্থান। বাগানটিতে অন্তত ২৫ লাখ খেজুর গাছ রয়েছে। এই বাগানটি বারোমাসই ফল দেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, এখানের আবহাওয়া খেজুর গাছের জন্য যথেষ্ট উপযোগী। তা ছাড়া পানি ও সেঁচ ব্যবস্থাও বেশ উন্নত।

উল্লেখ্য, এর আগে আল আহসা জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতি ইনস্টিটিউটের তালিকায় জায়গা করে নেয়। ২০১৯ সালে এটি আরব বিশ্বের পর্যটন রাজধানীর স্বীকৃতি পায়। তা ছাড়া ২০১৫ সালে বাগানটিকে লোককলা ও কারুশিল্পে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। সূত্র: আল আরাবিয়া

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ