শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের গার্মেন্টসে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার সন্ধ্যা ৭টায় মইজ্জ্যারটেক সংলগ্ন এলাকায় জিএসএন ফ্যাশন নামের পোশাক কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৯টি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, ১১তলা বিশিষ্ট ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। আমরা নিয়ন্ত্রণে কাজ করছি। রাত ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে প্রথমদিকে আগুনের যে তীব্রতা ছিল তা কমে এসেছে। আগুনের লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ