শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

আল্লামা আহমদ শফী রহ. ও বেফাকের নবনির্বাচিত নেতৃবৃন্দের জন্য দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মানিকনগরে জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. ও বেফাকের নবনির্বাচিত নেতৃবৃন্দের জন্য দোয়া এবং এসলাহি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ১০টায় জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন যাত্রাবাড়ীর বাইতুন মাদরাসার প্রিন্সিপাল মুফতি মনিরুজ্জামান। এসলাহি মজলিসে তিনি বলেন, হাশরের দিন হায়াত নিয়ে প্রশ্ন করা হবে। জীবনের প্রতিটা সময় কাজে লাগাতে হবে। সুন্নতের উপর চলতে হবে। মৃত্যুর আসা পর্যন্ত সুন্নতের ইহতিমাম করতে হবে।

আশরাফ আলী রহ. এর উদৃতি দিয়ে তিনি বলেন, আশরাফ আলী থানভী রহ. যখন যে সুন্নতের কথা পড়তেন তখন থেকেই ওই সুন্নতের আমল করা শুরু করতেন। তিনি উপস্থিত মুসল্লিদের জমাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, বিপদে দীনের উপর অটল থাকা, বেশি বেশি আল্লাহার দরবারে কান্নাকাটি করে দোয়া করতে বলেন।

এসলাহি মজলিস শেষে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনায় দোয়া এবং শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর রেখে যাওয়া কাজগুলো যেন বেফাকের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হেসাইন কাসেমী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারে তার জন্য বিশেষ দোয়া করা হয়।

মুনাজাত করেন যাত্রাবাড়ীর বাইতুন মাদরাসার প্রিন্সিপাল মুফতি মনিরুজ্জামান। মুনাজাতে আগেবঘন পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লিদের কান্নায় ভারি হয় মজলিস।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ