শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

রাশিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালানোয় রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় শাখার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী সাংবাদিক।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজনি নভগরড এলাকায় ওই নারীর বাড়িতে তল্লাশি চালানোর একদিন পর তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন।

গায়ে পেট্রোল ঢেলে নিজেকে শেষ করার আগে ইরিনা স্লাভিনা ফেইসবুকে লিখেন, ‘আমার মৃত্যুর জন্য রাশিয়ান ফেডারেশনকে দায়ী করতে বলে গেলাম।’

স্লাভিনা স্থানীয় ছোট একটি পত্রিকা কোজা প্রেসের এডিটর-ইন-চিফ ছিলেন। বিরোধীদের সঙ্গে ‘যোগাযোগের’ অভিযোগে কয়েক বছর ধরে তার ওপর সরকারি চাপ ছিল। পুলিশ তার বাড়িতে ঢুকে নোটবুক, ল্যাপটপ নিয়ে গেছে। তার স্বামী এবং মেয়ের ডিভাইসও জব্দ করা হয়েছিল।

রাশিয়ান কর্মকর্তারা এ বিষয়ে তদন্তের ঘোষণা দিলেও ঠিক কে মারা গেছেন তার নাম উল্লেখ করেননি।

রাশিয়ান বিরোধী দলের নেতারা জানিয়েছেন, সরকার স্লাভিনাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে যাচ্ছিল।

ক্রেমলিন-সমালোচক বলে পরিচিত ইলিয়া ইয়াছিন টুইটারে লিখেছেন, কী এক দুঃস্বপ্ন! পুলিশের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকার মানুষের মনোজগতই ভেঙে দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ায় কঠোর একটি মিডিয়া অ্যান্ড ইন্টারনেট আইন কার্যকর হয়েছে। সমালোচক দমনে এই আইন ব্যবহার করা হতে পারে বলে উদ্বেগ রয়েছে। তবে আইনটি প্রণয়ণের সময় ক্রেমলিনের তরফে দাবি করা হয়, সাইবার নিরাপত্তা উন্নত করতে আইনটির প্রয়োজন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ